,

কানের রেড কার্পেটে বোল্ড পোশাকে দীপিকার বাজিমাত

news-image

বিনোদন ডেস্ক : রেড কার্পেটে হাঁটার জন্য দীপিকা পাড়ুকোন যে সবসময় তৈরি তা আবারও তিনি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটে প্রমাণ দিলেন। মার্চেসার বেগুনি রঙের লম্বা পোশাকে ৩১ বছরের বলিউড অভিনেত্রীকে অসাধারণ লাগছিল।

কান চলচ্চিত্র উৎসবের জন্য বিশেষভাবে বানানো এই পোশাকের সঙ্গে দীপিকার হাল্কা গয়না যেন একে অপরের পরিপূরক। দীপিকা তাঁর গয়না নিয়েছেন জুয়েলারি স্টুডিয়ো দে গ্রিসোগনো থেকে। তার ওপর জিমি চুয়ের হিলস দীপিকার সৌন্দর্য্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল।

কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে দেখা গেল, দীপিকা গাড়ি করে রেড কার্পেটে নামতেই তাঁকে ঘিরে নেয় নিরাপত্তা বাহিনীরা। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনই প্রথম ভারতীয় যিনি রেড কার্পেটে হাঁটলেন। রেড কার্পেটে হাঁটার আগে প্রথমে দীপিকা জোহানা অর্টিজের লাল রঙের ম্যাক্সি ড্রেস পড়েছিলেন। পরে তিনি পোশাক বদল করেন। শেষমেষ তাঁকে গ্যালভান লন্ডনের কাট–আউট বেগুনি রঙের সাটিন পোশাকে রেড কার্পেটে দেখা যায়। এই পোশাকে দীপিকা হয়ে উঠেছিলেন লাস্যময়ী।

কান চলচ্চিত্র উৎসবে দীপিকা প্রথমবার নন, তবে ল’‌ওরিয়াল প্যারিসের মত বিরাট কসমেটিক সংস্থার প্রতিনিধি হয়ে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া সেটা অবশ্যই অভিনেত্রীর কাছে প্রথমবার। কানে এর আগে ল’‌ওরিয়াল প্যারিসের হয়ে রেড কার্পেটে হেঁটে গিয়েছেন ঐশ্বর্য রাই ও সোনম কাপুর। এ বছর হাঁটলেন দীপিকা। আশা করা যাচ্ছে, তাঁর সহকর্মীদের মতন তিনিও সফল হয়েছেন।

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে