,

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী?

news-image

 

বিনোদন ডেস্ক : চরিত্রের দাবি মেনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অভিনেত্রীদের৷ এমনিতেই ক্যামেরার সামনে সমস্ত অনুভূতি অকপটভাবে তুলে ধরতে হয় তাঁদের৷ পেশা হলেও এ তো চাট্টিখানি কথা নয়৷ মানুষের যাবতীয় অনুভূতি এমনভাবে তাঁরা মুখের রেখায় ফুটিয়ে তোলেন, যা প্রভাবিত করে দর্শকদেরও৷ তার উপর যদি ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ কোনও দৃশ্য হয় তবে তো কথাই নেই৷ কেননা রসায়ন গাঢ় না হলে যতই রূপোলি পর্দা হোক, আর যতই গ্ল্যামার থাকুক পুরোটাই জোলো মনে হয়৷ তাই যতটা স্বাভাবিক সম্ভব ততটাই অন্তরঙ্গ হয়ে ওঠেন তাঁরা পর্দায়৷ কিন্তু তা করতে গিয়ে কেন চিকার করেন অভিনেত্রী কৃতি স্যানন৷
সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন কৃতি৷ ‘রবতা’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়েছে৷ এমনকী বিচ্ছেদের পর সুশান্তর অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দেদার গসিপেরও জন্ম দিয়েছে৷ কিন্তু সহ-অভিনেতার সঙ্গে যত অন্তরঙ্গতাই থাক, ক্যামেরার সামনে কোনও ঘনিষ্ঠ দৃশ্যে দাঁড়ানোর আগে চিল চিৎকার করেন অভিনেত্রী৷ তাহলে কি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি অস্বস্তি বোধ করেন৷ কৃতি জানাচ্ছেন, তা নয়৷ বরং সময়ের দাবি মেনেই সব ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি পটু৷ ঘনিষ্ঠ দৃশ্য বা যে কোনও কঠিন দৃশ্য এলেই তিনি তাঁর মোবাইল ভ্যানে চলে যান৷ তারপর চিৎকার করে নিজের সব টেনশন ঝেড়ে ফেলে দেন৷ এরপর থেকেই ক্রমশ চরিত্রে ঢুকে পড়েন তিনি৷ চরিত্রের ঠিক যা দাবি, তা মেনে অন্য একটা মানুষ হয়ে ওঠেন তিনি৷ যে মানুষটাকে দেখা যায় পর্দায়৷ আর তাই এটাই তাঁর অস্ত্র৷ যে কোনও অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চিৎকার করেই নিজেকে তৈরি করেন৷ এমনকী ‘দিলওয়ালে’র মতো মাল্টিস্টারার ছবিতে কাজ করার সময়ও নিজের এই পদ্ধতি কাজে লাগিয়েছেন তিনি৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের