সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় উঠে আসছে তাঁর কাহিনি৷ উঠে আসারই মতো৷ ঠিক-বেঠিকের এমন সামঞ্জস্য কোনও মানুষের জীবনে খুঁজে পাওয়া কঠিন৷ হ্যাঁ, জীবনে অনেক ভুল তিনি করেছেন৷ বিপথেও গিয়েছেন৷ সেকথা নিজেই স্বীকার করেন সঞ্জয় দত্ত৷ সাজাও ভোগ করেছেন৷ কিন্তু আজ আর বলিউডের খলনায়ক নন তিনি৷ বরং যাবতীয় ভুল শুধরে হয়ে উঠেছেন নতুন প্রজন্মের আদর্শ৷ কিন্তু জীবনের খারাপ সময়ের মাহাত্ম্য ভুলে যাননি সঞ্জুবাবা৷ কারণ সেগুলিই তাঁকে বুঝিয়েছে জীবনের মূল্য৷ বলেছে, সব খারাপের একটা শেষ থাকে৷ আর সেই শেষ থেকেই হয় নতুন শুরু৷

তাই করেছেন সঞ্জয়৷ নতুন করে শুরু করেছেন জীবন৷ মান্যতা ও দুই সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন আর শুটিং ফ্লোরেও যাওয়া শুরু করেছেন৷ এর মাঝে আরও একটি কাজ করতে চান সঞ্জয়৷ সাহায্য করতে চান সে সব মানুষকে, যাঁরা তাঁর মতোই মাদকের চোরাবালিতে ফেঁসে জীবনকে হারিয়েছেন৷ আর এখনও সেই ঘূর্ণিপাকেই আটকে রয়েছেন৷ এঁদের জন্যই দেশের প্রতিটি প্রান্তে এমন নেশামুক্তি কেন্দ্র খুলতে চান, যাতে কম টাকাতেই নেশার চক্রব্যূহ থেকে মুক্তি পেতে পারেন সাধারণ মানুষ৷

ইতিমধ্যেই এর জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন সঞ্জয়৷ অনুমতি মিললেই কাজ শুরু করে দেবেন তিনি৷ সঞ্জয় চান, দেশের প্রতিটি কোনায় এমন নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলতে৷ যেখানে কম অর্থে সবচেয়ে ভাল চিকিৎসা পাবেন মাদকাসক্তরা৷ শুধু ওষুধের মাধ্যমে নয় কাউন্সেলিংয়ের মাধ্যমেও সারিয়ে তোলা হবে তাঁদের৷

নিজে এক সময় মাদকের চক্রব্যূহে ফেঁসেছিলেন৷ জানেন, কতটা কষ্ট হয় এই নেশা থেকে মুক্তি পেতে৷ আর জীবন থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ৷ সে যন্ত্রণা আর কোনও মানুষ ভোগ করুক তা একেবারেই চান না সঞ্জয়৷ তাঁর মতোই প্রত্যেক মানুষের জীবনে ফেরার অধিকার রয়েছে৷ সে অধিকারই তিনি সকলকে দিতে চান৷

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন