,

ইসলাম নিয়ে ভাষণ দেবেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন সৌদি আরব সফরে ইসলাম ধর্মের বিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, চলতি মাসের ২৩ তারিখে ট্রাম্পের সৌদি সফরের দিনক্ষণ ঠিক হয়ে রয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের নিয়ে সম্মেলনে যোগ দিতে যাবেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই সফরেই ইসলাম নিয়ে কথা বলবেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানিয়েছেন, মুসলিম নেতাদের ওই মধ্যাহ্নভোজেই ডোনাল্ড ট্রাম্প কট্টরবাদী মতাদর্শের বিরুদ্ধে উৎসাহমূলক ভাষণ দিবেন। সেখানে তিনি ইসলামের শান্তিপূর্ণ আদর্শ সম্পর্কে কথা বলবেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ও ক্ষমতা গ্রহণের পর নিজেকে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ জারির মাধ্যমে নিষিদ্ধ করেন ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র-প্রবেশ। তবে সৌদি সফরে ইসলাম প্রশ্নে ভাষণের পাশাপাশি তিনি ৫০টির অধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। তাদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের