বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কাব ইউনিট লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : বাংলাদেশ স্কাউটস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার রাতে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী ২১৫ তম কাব ইউনিট লিডার বেসিক কোর্স-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা কাব লিডার হাজ্বী আবদুল কুদ্দুসের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক, কোর্স লিডার ছফিউল্লাহ, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, বাংলাদেশ স্কাউটস নাসিরনগর উপজেলা শাখার সম্পাদক মোশারফ হোসেন,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাসিরনগর উপজেলা কমিশনার ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপ। বেসিক কোর্সে নাসিরনগর,আশুগঞ্জ ও সরাইল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৮ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু