,

রোনালদোর জোড়া গোলে বার্সাকে ছাড়িয়ে রিয়াল

news-image

 

স্পোর্টস ডেস্ক : ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের ৫ ফেব্রুয়ারি। তবে প্রাকৃতিক দুর্যোগে স্টেডিয়ামের ক্ষতি হলে সেল্টা ভিগো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি তখন মাঠে গড়ায়নি।

অবশেষে ওই ম্যাচটি খেলতে গতকাল মুখোমুখি হয়েছিল দু’দুল। সেল্টার মাঠে রোনালদোর জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতে শিরোপার দৌড়ে বার্সেলোনাকে ছাড়িয়ে গেল লস ব্লাঙ্কোসরা।

কোপা দেল’রের ম্যাচে এই সেল্টার বিপক্ষে হেরে এবার ট্রেবল স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল রিয়ালকে। অথচ গতকাল দলটির বিপক্ষে খুনে চেহারায় দেখা গেল তাদের।

লা লিগায় এ জয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে ৯০ পয়েণ্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। মৌসুমের শেষ ম্যাচে বার্সা জিতলেও নিজেদের শেষ ম্যাচে মাত্র ১ পয়েন্ট উদ্ধার করতে পারলেই লিগ শিরোপার স্বাদ পেয়ে যাবে জিনেদিন জিদানের রিয়াল।

স্প্যানিশ লিগে নিজেদের শেষ ৮ ম্যাচের ৭টি হারলেও গতকাল এই সেল্টাকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাদের বিপক্ষে গোল পাওয়ায় লিগে প্রতিটি দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়ল লস ব্লাঙ্কোসরা।

এস্তাদিও ডি বেলাইদোসে ম্যাচের ১০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে দ্রুত গতির শটে সেল্টার জাল কাঁপান পতুর্গিজ তারকা। প্রথমার্ধে রোনালদোর পাওয়া এ গোলটি নিয়ে ১-০ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।

বিশ্রাম শেষে ম্যাচের ৪৮ মিনিটে নিজের ও দলের ব্যবধান দিগুণ করেন রোনালদো। এ সময় ইসকোর সহায়তায় গোল বারের কোনা দিয়ে বল সেল্টার জালে পাঠিয়ে দেন রোনালদো।

ম্যাচের ৬২ মিনিটে ডাইভ দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়নে সেল্টার আসপাস। তবে ১০ জনের দল নিয়েও ম্যাচের ৬৯ মিনিটে একটি গোলের শোধ দিতে সক্ষম হয় সেল্টা। ম্যাচের ৭০ মিনিটে মার্সেলোর সহায়তায় রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন করিম বেনজেমা। আর ৮৮ মিনিটে টনি ক্রুস গোল পেলে শেষপর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জিনেদিন জিদানের রিয়াল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের