,

ট্রাম্পের জন্য আরেকটি দুঃসংবাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ তদন্তে এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছে দেশটির বিচার বিভাগ। রবার্ট মুলার ১২ বছর গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটি দুঃসংবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রবার্ট মুলার পেশায় আইনজীবী। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, মার্কিন জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এই তদন্ত ভার দেয়া হয়েছে। যে তদন্তের জন্য এই নতুন নিয়োগ দেয়া হলো সেই তদন্তের প্রধান জেমস কোমিকে মাত্র গত সপ্তাহেই এফবিআই এর পরিচালকের পদ থেকে বরখাস্ত করে বিতর্কিত হন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ তিনি গত বুধবার মার্কিন সরকারের সন্ত্রাস দমন বিষয়ক গোপন কিছু তথ্য তুলে দিয়েছেন রাশিয়ার কর্মকর্তাদের হাতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সাথে সাক্ষাতের পরই এমন সংবাদ দিচ্ছে মার্কিন গণমাধ্যম।

তাদের সংবাদে আরো বলা হয়, রাশিয়ার সাথে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পর্কটা ঠিক কি ছিলো সেটা নিয়ে তদন্ত করার সময় সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমিকে সেই তদন্ত বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার ফলশ্রুতিতেই জেমস কোমি বরখাস্ত হন।

যে দেশটিকে ঘিরে মার্কিন রাজনীতিতে চলছে এমন তোলপাড় সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিছুটা যেনো পানি আরো ঘোলা করলেন।

তিনি বলেছেন গত সপ্তার ঐ বৈঠকে কোন গোপন তথ্য যে ফাঁস হয়নি তার প্রমাণ হিসেবে বুধবারের ঐ বৈঠকের বৃত্তান্ত তিনি তুলে দেবেন কংগ্রেসের কাছে। যদিও কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু দলের প্রতিনিধিরাই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

বিবিসির মস্কো সংবাদদাতা বলেন, রাশিয়ার প্রধান শত্রু দেশ যুক্তরাষ্ট্রে রাশিয়াকে ঘিরে যা হচ্ছে তা বেশ উপভোগ করছেন সেখানকার কর্মকর্তারা। এই সবকিছু মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে বড় ধরনের চাপের মধ্যে আছেন সেটা বোধহয় বলাই যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে