,

আলমগীরের সঙ্গে জুটি বাঁধছেন ইমু

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচালক জি এম সরোয়ার নতুন ছবি শুরু করছেন। ছবির শিরোনাম ‘জেনারেশন গ্যাপ’। ছবিতে নায়ক আলমগীরের সঙ্গে জুটি বাঁধছেন নবাগত নায়িকা আলভিরা ইমু। এরই মধ্যে ইমুকে চুক্তিবদ্ধ করা হয়েছে। কিছু দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিচালক।

জি এম সরোয়ার বলেন, ‘আমি গল্পের প্রয়োজনেই আসলে আলমগীর সাহেবের মতো একজন শক্তিশালী অভিনেতাকে নিতে চেয়েছি। এরই মধ্যে তাঁর সঙ্গে কথা হয়েছে, তিনি স্ক্রিপ্ট পড়েছেন। আমার ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। উনার বিপরীতে অভিনয় করবেন নবাগত আলভিরা ইমু। তাঁর সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে। ছবিতে আরেকজন নায়ক অভিনয় করবেন, কিন্তু কে কাজ করবেন তা এখনো ঠিক করা হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করে ঘোষণা দেব, এরপর কাজ শুরু করব।’

ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, “আমার ছবির নাম ‘জেনারেশন গ্যাপ’। এখানে দেখা যাবে একটি মেয়ে মডেলিং করতে আসে মিডিয়াতে, এক সময় মডেলিংয়ে সে ভালো অবস্থান তৈরি করে। যারা নতুন কাজ করতে আসে তারা বর্তমান জেনারেশনের মানুষ। আর যাঁরা কাজ করান তাঁরা একটু বয়স্ক, মানে আগের জেনারেশনের লোক। কাজ করতে করতে দেখা যায় তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এ ধরনের একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি। আশা করি সবার কাছে ছবিটি ভালো লাগবে।’

আলমগীরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইমু বলেন, ‘আমি অনেক ভাগ্যবান যে এমন একটি ছবিতে কাজ করার জন্য পরিচালক আমাকে নিয়েছেন। আলমগীর স্যার আমার অনেক পছন্দের নায়ক, এক সময় উনার ছবি অনেক বেশি দেখেছি। কিন্তু উনার সঙ্গে জুটি অভিনয় করতে পারব এটা কখনো ভাবিনি। ছবির গল্প আমাকে সেই সুযোগটি করে দিয়েছে। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কাজ দিয়ে আপনাদের সামনে আসতে পারি।’

আলভিরা ইমু বর্তমানে সাইমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ‘গোপন রহস্য’ ছবিতে। ‘গোপন রহস্য’ ছবিটি পরিচালনা করছেন তাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে