,

একুশে টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো

news-image

নিউজ ডেস্ক : ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বুধবার (১৭ মে) সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০১৬ সালের শুরুতে একুশে টেলিভিশনে যোগ দেন ফারহানা নিশো। সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশারাফের সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণেও তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে