,

ট্যাটু মুছতে গিয়ে যে হাল হলো তরুণীর শরীরে!

news-image

অনলাইন ডেস্ক : আজকাল ফ্যাশন দেখাতে গিয়ে অনেকেই শরীরের ট্যাটু আঁকেন। কিন্তু এটা যে বিপদ ডেকে আনতে পারে তা হয়তো তারা ভেবেও দেখেন না। ঠিক যেমনটি হয়েছে বছর একুশের এক তরুণীর শরীরে।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। জানা গেছে, গত বছর শখ করে গলা ও বুকের ঠিক মাঝামাঝি ফুলের ডিজাইন করা একটি ট্যাটু করিয়েছিলেন কলেজ ছাত্রী পাসুদা রিও। তবে এটি লেজার ট্যাটু নয়। এই ট্যাটু অনেকটা স্টিকারের মতো। ইউরোপের বিভিন্ন দেশে এমন ট্যাটুও বেশ জনপ্রিয়। কিন্তু এই ট্যাটু করানোর পর থেকেই পাসুদার শরীরের ওই অংশটি চুলকাতে ও জ্বালা করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ট্যাটুটি তুলে ফেলতে উদ্যোগী হন তিনি। কিন্তু ভাবতেও পারেননি এর পরিণতি কতটা মারাত্মক হতে চলেছে!

‘রিমুভার অয়েনমেন্ট’ লাগিয়ে ট্যাটু তুলতে গেলে শরীর থেকে চামড়া-সহ স্টিকারটি উঠে আসে। যন্ত্রণায় দিশেহারা অবস্থার মধ্যেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভয়ঙ্কর দৃশ্য তুলে পোস্ট করেন পাসুদা। নিজের পোস্টে তিনি জানান, “আমি লেজার ব্যবহার করতে চাইনি। ওর খরচ আর ওই ভাবে ট্যাটু করার যন্ত্রণা অনেক বেশি। তাই এই ট্যাটুই বেছে নিয়েছিলাম। এখন মনে হচ্ছে, কেন এই পদ্ধতিতে ট্যাটু বানাতে গিয়েছিলাম!”

নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে এই ভাবে ট্যাটু করার ব্যপারে নিজের বন্ধুবান্ধবদের বার বার সতর্ক করেন পাসুদা রিও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের