,

৮২’তে স্কুলের গণ্ডি পেরোলেন ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ওমপ্রকাশ চৌতালা। চারবার হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ছিলেন ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী। তিন হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। সেই নিয়োগে জালিয়াতির দায়ে বর্তমানে ভারতের দিল্লির তিহার জেলে সাজা খাটছেন তিনি।

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়া সেই ওমপ্রকাশ চৌতালা যে নিজে ১২ ক্লাসের গণ্ডি পার হতে পারেননি; এত বছর সেটা অনেকেরই অজানা ছিল। ৮২ বছর বয়সে এবার জেল থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে চৌতালার ছেলে অভয় চৌতালা জানান, ‘জেলে থাকার সময়টাকে ভালো কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরিতে যান। জেল কর্মকর্তাদের বলে নিজের পছন্দের বইপত্র আনার ব্যবস্থাও করেন।’

১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে হরিয়ানায় ৩২০৬ শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছিল নথিপত্র জাল করে। উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম কেটে দিয়ে নিয়োগ তালিকায় ঘুষ নিয়ে অনেককে নিয়োগ দেয়া হয়েছিল। সেই মামলায়ই ওমপ্রকাশ চৌতালাসহ আরো ৫৪ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের