সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পার ১০০ কোটির মানহানি মামলা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন। রবি মোহনলাল ভালোতিয়া নামের এক টেক্সটাইল ব্যাবসায়ীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মিডিয়ায় প্রচারের জন্য জনসম্মুখে তাদের প্রতারক বলে মানহানি করায় এ মামলা দায়ের করেছেন শিল্পা-রাজ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বিষয়টি নিশ্চিত করে রাজ কুন্দ্রার মুখপাত্র বলেন, ‘রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি রবি মোহনলাল ভালোতিয়ার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন। বোম্বে উচ্চ আদালতে একটি মামলা রোহিত করন পিটিশনও দায়ের করেছেন এবং আইন অনুযায়ী সবকিছু করছেন।’

এর আগে শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন রবি মোহনলাল ভালোতিয়া। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের থানের একটি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়।

‘বেস্ট ডিল টিভি’ নামের একটি শপিং চ্যানেল চালু করেছিলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। প্রতিষ্ঠানটির ৬৪ শতাংশ মালিকানা ছিল তাদের। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মে মাসে প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ গৌরব গর্গ বেস্ট ডিল টিভির সঙ্গে ভালোতিয়াকে চুক্তি করতে বলেন কারণ সেখানে শিল্পা ও রাজ কুন্দ্রার মতো তারকারা যুক্ত রয়েছেন। এরপর প্রতিষ্ঠানটির পরিচালকদের সঙ্গে দেখা করে বেস্ট ডিল টিভির মাধ্যমে তিনি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে পণ্য বিক্রির জন্য ঠিকঠাক অর্থ পাচ্ছিলেন। কিন্তু ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এসে তার প্রাপ্য অর্থ দেয়নি প্রতিষ্ঠানটি। রবি ভালোতিয়া দাবি করেছেন, এই অর্থের পরিমাণ ২৪ লাখ ১২ হাজার রুপি। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা