,

যে কারণে প্রভাসের নায়িকা হলেন না শ্রদ্ধা-দিশা

news-image

 

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমা মুক্তির পর এখন ভারতের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস। তার জনপ্রিয়তা বলিউড খানদের চেয়ে কোনো অংশে কম নয়। বলিউড অভিনেত্রীরাও এখন তার সঙ্গে অভিনয় করার আগ্রহ দেখাচ্ছেন।

বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করবেন সুজিত রেড্ডি। তবে প্রধান নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, একজন বলিউড অভিনেত্রীকে চাইছেন নির্মাতারা।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানিকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় তাদের বাদ দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শ্রদ্ধা আমাদের প্রথম পছন্দ ছিল। তিনি সিনেমার গল্প শুনেছেন এবং ভীষণ উচ্ছ্বসিত। কিন্তু তিনি যে পারিশ্রমিক চেয়েছেন তাতে সিনেমা টিমের সদস্যরা যত দ্রুত সম্ভব তার বাড়ি ত্যাগ করেন। তিনি ৮ কোটি রুপি চেয়েছেন। আমরা তেলেগু সিনেমায় কোনো অভিনয়শিল্পীকে এত পারিশ্রমিক দিই না। কিন্তু তিনি পারিশ্রমিকের কোনো নড়চড় করেননি। তার মতে, চিত্রনাট্য পছন্দ হয়েছে, প্রভাসের সঙ্গে কাজ করতে রাজি কিন্তু পারিশ্রমিকের কোনো পরিবর্তন হবে না।’

তেলেগু লোফার সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন দিশা পাটানি। সাহো সিনেমায় অভিনয়ের জন্য এ অভিনেত্রী চেয়েছেন ৫ কোটি রুপি। সূত্রটি বলেন, ‘‘তিনি একটি তেলেগু সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। আমরা মনে করেছিলাম তিনি হয়তো সিনেমাটিতে আগ্রহ দেখাবেন। কারণ এতে প্রভাস রয়েছেন। দিশা আমাদের সঙ্গে দেখা করেননি। অবশেষে তিনি যখন দেখা করলেন, আমাদের বলেছিলেন, ‘পরে জানাবেন।’ পরবর্তীতে তার টিমের সদস্যরা আমাদের জানান, তিনি চিত্রনাট্য পছন্দ করেছেন কিন্তু পারিশ্রমিক হিসেবে ৫ কোটি রুপি চাইছেন। আমরা জানতে চাই, কোন বলিউড পরিচালক দিশাকে এত পারিশ্রমিক দেবে?’’

গুঞ্জন শোনা যাচ্ছে, সাহো সিনেমায় প্রভাসের নায়িকা চরিত্রে ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে। সিনেমার সংগীত পরিচালনা করছেন শংকর, এহসান, লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের