,

রংবাজের শুটিং সেটে রনির প্রবেশ নিষেধ

news-image

 

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে শাকিব খানকে নিয়ে কাজ না করার অনুরোধ জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি।

এ অনুরোধ উপেক্ষা করে শাকিব খানকে নিয়ে ‘রংবাজ’ সিনেমার শুটিং চালিয়ে যান তরুণ পরিচালক শামীম আহমেদ রনি। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বিরূপ মন্তব্যও করেন। এর পরই পরিচালক সমিতি থেকে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদ।

এতে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সিনেমার শুটিং বন্ধ থাকলে প্রযোজককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এজন্য রনিকে বাদ দিয়ে পরিচালক আব্দুল মান্নানকে দিয়ে ‘রংবাজ’ সিনেমার বাকি কাজ শেষ করার অনুমতি চেয়ে সিনেমাটির প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি পাঠান। বিষয়টি আমলে নিয়ে পরিচালক সমিতি আব্দুল মান্নানকে দিয়ে বাকি কাজ করার অনুমতি দেন।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার রাইজিংবিডিকে বলেন, ‘রনি আমাদের পরিচালক সমিতির সদস্য নয়। তাই তাকে দিয়ে সিনেমা নির্মাণ করা যাবে না। প্রযোজক পরিচালক আব্দুল মান্নানকে দিয়ে সিনেমাটির কাজ করতে চেয়ে আবেদন করেন। আমরা বিষয়টি আমলে নিয়ে কাজ করার অনুমতি দিই।’

তিনি আরো বলেন, ‘রনি যেহেতু সমিতির সদস্য না, তাই সে এ সিনেমার শুটিং সেট বা সিনেমার অন্য কোনো কাজে অংশ নিতে পারবে না।’

এর আগে চিত্রনায়ক শাকিব খানকে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি। পরে শাকিব খানকে বয়কট করেন পরিচালক সমিতিসহ ১৩ টি সংগঠন। এর মধ্যেও ‘রংবাজ’ সিনেমার শুটিং চালিয়ে যান পরিচালক রনি। পরে শাকিব খান ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিয়ে বয়কট তুলে নেয় ১৩টি সংগঠন।

পরিচালক রনি ক্ষমা চেয়ে সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেন পরিচালক সমিতিতে। সমিতির নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর সাধারণ সভা করে চলচ্চিত্র পরিচালক সমিতি। কেউ সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করলে সেই সিদ্ধান্ত সাধারণ সভায় নেওয়া হয়। আগামী জুনে অনুষ্ঠিত হবে সাধারণ সভা। এ সভায় রনির সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘রংবাজ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়া এতে আরো অভিনয় করছেন জাহিদ, চিকন আলী, রতন ও মারুফ, আসমা ঝিলিকসহ অনেকে।

গত ১৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর গত ১৭ এপ্রিল থেকে পাবনায় এ সিনেমার শুটিং শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে