,

নিউজিল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৫৭ রান করেছে বাংলাদেশ। শুরুটা বেশ ভালোই করেছিলো টাইগাররা। তামিম-সৌম্য জুটিতে আসে ৭২ রান। এরপর হঠাৎ ছন্দ পতন ঘটে। ইনিংসের ১৬তম ওভারে জেমস নিশামের বলে কলিন মুলরোর হাতে ধরা পড়েন ২৩ রান করা তামিম। তামিমের পর মাত্র ১ রান করে আউট হয়ে যান সাব্বির রহমান। এরপর ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে ব্যক্তিগত ৬১ রানে আউট হয়ে যান সৌম্য সরকার। সৌম্য আউট হওয়ার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৬ রানে আউট হয়ে যান সাকিব আল হাসান। এরপর ব্যক্তিগত ৫৫ রানে মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত ৪১, মেহেদি হাসান ৬ ও মাশরাফি ১ রানে আউট হয়ে যান।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংকে পাঠায় নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম লাথাম। ডাবলিনে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়। খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

আজকের ম্যাচে টাইগার সেরা একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড: লুক রনকি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নিল ব্রুম, জিমি নিশাম, কলিন মানরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ র‍্যানস, ইশ সোধি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের