,

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন মেয়র সাক্কু

news-image

কুমিল্লা প্রতিনিধি : দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন মনিরুল হক সাক্কু। আজ বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক জাহাংগীর আলমের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এদিন, শপথ গ্রহণের আগে মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মামলা নিয়ে আমি শঙ্কিত নই। যেখানেই সরকার তাদের (অন্য মেয়রদের) বরখাস্ত করেছে, আবার তাদের পুনরায় তাদের বহাল করেছেন। আইন সবার সাথেই আছে।

তিনি আরও বলেন, আমি এবার আর নতুন নই। এবার আমাকে কাজ করতে হবে, না হয় সরে যেতে হবে। আগামী ১০০ বছরের জন্য পরিকল্পনা নিয়েই এবার কাজ শুরু করবো।

এদিন, মেয়রের সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদের প্রথম সভায় নির্বাচিত কাউন্সিলররাও তাদের দায়িত্ব নেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির মনিরুল হক সাক্কু। শপথ গ্রহণের আগে ১৮ এপ্রিল তার বিরুদ্ধে থাকা দুদকের মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে ৯ মে ওই মামলায় তিনি জামিন পান। এরপর ১১ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিরুল হক সাক্কুকে শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের