,

এক সঙ্গেই থাকছেন সালমান-ক্যাটরিনা!

news-image

খুব সম্প্রতি ক্যাটরিনা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন যা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ‘সাবেক প্রেমিক’ সালমান খানকে পাশে নিয়ে যে ছবি ক্যাটরিনা পোস্ট করেছেন তা দেখে অনেকের ধারণা, আরো এক বার হয়তো দু’জন কাছাকাছি আসছেন! বরফ গলছে সম্পর্কের। আবার কারো মতে এটা নিছকই আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে তোলা কোনো ছবি যা শেয়ার করেছেন ক্যাট। অনেকেই আবার ভাবছেন, এক সঙ্গে নেই সালমান-ক্যাটরিনা।
পুরনো কোনো ছবি শেয়ার করেছেন নায়িকা। কিন্তু সব জল্পনার অবসান হল দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের পক্ষ থেকে পোস্ট হওয়া কয়েকটি ছবি সামনে আসার পর।
হ্যাঁ, এক সঙ্গেই রয়েছেন সালমান-ক্যাটরিনা। দু’জনেই এখন রয়েছেন দুবাইয়ের আল আইন রোটানা হোটেলে। এই হোটেলের অফিসিয়াল সোশ্যাল পেজে সোমবার রাতে চারটি ছবি পোস্ট করেন আল আইন রোটানা কর্তৃপক্ষ। ছবিগুলি থেকে এটা স্পষ্ট, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে এখন ওই হোটেলে উঠেছেন সালমান-ক্যাটরিনা-সহ শুটিং ইউনিটের অনেকেই। হোটেলের অটোগ্রাফের ডায়রিতে ‘টাইগার জিন্দা হ্যায়’র উল্লেখ করে সালমান-ক্যাটরিনার সইও ধরা পড়েছে এই ছবিতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের