,

রেইনট্রির মালিককে ২৩ মে ফের তলব শুল্ক গোয়েন্দার

news-image

বনানী ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল অভিজাত হোটেল রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. হারুন আদনানকে ২৩ মে কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ফের তলব করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের তলবে বুধবার বেলা এগারোটায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা থেকে বিরত থাকেন তিনি। তার বদলে আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় হারুন আদনান অসুস্থ উল্লেখ করে হাজিরা দেয়ার জন্য তার পক্ষে এক মাসের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর। আবেদনের প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত ‍অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এক সপ্তাহের সময় মঞ্জুর করে হারুন আদনানকে আগামী ২৩ মে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য, বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটি উন্মোচিত হওয়ার পর অভিজাত রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসব মদের কোনো কাগজপত্র তখন দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রেইনট্রি হোটেলের মালিকপক্ষকে বুধবার তলব করা হয় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে