,

ফ্রেঞ্চ ওপেনে জায়গা নেই শারাপোভার

news-image

স্পোর্টস ডেস্ক : ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞার পর আবার টেনিস কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। হয়তো আশা করেছিলেন, ওয়াইল্ড কার্ড নিয়ে এ বছরের ফ্রেঞ্চ ওপেনেও জায়গা করে নিতে পারবেন। কিন্তু আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন না রাশিয়ান এই তারকা।

ফ্রেঞ্চ ওপেনের মতো গ্র্যান্ড স্লামগুলোতে অংশ নেওয়ার জন্য বিবেচনা করা হয় র‍্যাংকিং। ১৫ মাস টেনিস কোর্টের বাইরে থাকায় র‍্যাংকিংয়ে বেশ পিছিয়ে পড়েছেন শারাপোভা। ফলে এখানে সরাসরি অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না তাঁর। তবে র‍্যাংকিংয়ের হিসাব বাদ দিয়ে কিছু খেলোয়াড়কে দেওয়া হয় ওয়াইল্ড কার্ড, যেটা নিয়ে শারাপোভা অংশ নিতে পারতেন ফ্রেঞ্চ ওপেনে। কিন্তু দুবারের ফ্রেঞ্চ ওপেনজয়ীকে যে সেই ওয়াইল্ড কার্ড দেওয়া হবে না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। সংগঠনটির প্রধান বার্নার্ড গিউদিচেল্লি বলেছেন, ‘কেউ যদি ইনজুরি কাটিয়ে ফেরে, তাহলে তাঁকে ওয়াইল্ড কার্ড দেওয়া যায়। কিন্তু ডোপিং থেকে ফিরে আসা কোনো খেলোয়াড়ের জন্য ওয়াইল্ড কার্ড দেওয়া হবে না।’ এ জন্য শারাপোভা ও তাঁর ভক্তদের কাছে দুঃখ প্রকাশও করেছেন তিনি।

ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসে টেনিস কোর্টে ফিরেছেন শারাপোভা। তার পর থেকে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছেন স্টুটগার্ট, মাদ্রিদ ও রোম ওপেনে। এ তিন প্রতিযোগিতায় মোটামুটি ভালো নৈপুণ্য দেখানোর পর শারাপোভা এখন আছেন র‍্যাংকিংয়ের ২১১ নম্বরে। ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে না পারলেও আগামী মাস থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনের বাছাইপর্বে হয়তো অংশ নিতে পারবেন শারাপোভা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের