,

শাহজালালে ৫০০ কার্টন সিগারেট জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার গভীর রাতে ভারতীয় যাত্রীর কাছ থেকে ৫০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে ৫০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে শুল্ক গোয়েন্দারা এক লাখ শলাকা সিগারেট জব্দ করেন। এ ঘটনায় আটক করা হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের আবদুর রহিম (৪০) নামের এক যুবককে।

আজ বুধবার শুল্ক গোয়েন্দা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা ফ্লাইট টিজি ৩৩৯-এ অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিম কাস্টমস হলের ৪ নম্বর লাগেজ এরিয়ায় ব্যাগেজ রেখে দূরে ৫ নম্বর বেল্টের কাছে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিলেন। সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা।

পরে রহিমের ল্যাগেজ স্কানিং করে এক লাখ সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেট তিনটি বড় ব্যাগেজে লুকানো ছিল।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। এই সতর্কীকরণ ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। জব্দ করা সিগারেট কোরিয়ার ইজি লাইট ব্যান্ডের।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ ভাগ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের