,

ট্রাম্প-এরদোয়ান বৈঠক, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ঐকমত্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার ওয়াশিংটনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান শতাধিক তুর্কি নাগরিক। এ সময় এরদোয়ানের পক্ষে স্লোগান দেন। পরে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। এ সময় জঙ্গিগোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে নিজ নিজ দেশের জোরালো অবস্থানের কথা জানান দুই নেতা।

ট্রাম্প প্রশাসনের মেয়াদে যুক্তরাষ্ট্রে এরদোয়ানের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর। মঙ্গলবার ট্রাম্প-এরদোয়ান বৈঠকে আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় দুটি ইস্যু। প্রথমটি হচ্ছে সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহে ট্রাম্পের অনুমোদন। আর দ্বিতীয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ভিন্নমতাবলম্বী নেতা ফেতুল্লাহ গুলেন-কে তুরস্কে ফেরত পাঠানোর বিষয়টি।

ওয়াশিংটনে এরদোয়ানকে স্বাগত জানাতে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তার্কিশ-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কো-চেয়ার গুনাই অভুন। তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি। আমরা বিভাজনকে অতিক্রম করেছি।

এরদোয়ানের এ সফরের সপ্তাহখানেক আগেই সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের অনুমোদন দেন ট্রাম্প। এ গোষ্ঠীকেকে সন্ত্রাসী সংগঠন ও তুরস্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আঙ্কারা। এছাড়া, ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা। ফলে ট্রাম্পের সঙ্গে আলোচনায় এ দুই বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান। সূত্র: আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা