,

সুখবরের জন্য ‘রেডিও’ বাজাতে বললেন সলমন!

news-image

 

বিনোদন ডেস্ক : প্রতিটা ছবিতেই তাঁর নাচে কিছু না কিছু সিগনেচার স্টাইল থাকে। তা সে ‘দাবাং’-এ বেল্ট ধরে নাচ হোক বা ‘রেডি’ ছবিতে জিন্সের পকেটে হাত ভরে। সলমন খানের সহজ অথচ মজাদার নাচ ভক্তদের কাছে প্রতিবারই জনপ্রিয় হয়ে ওঠে। ‘টিউবলাইট’-ও যে তার ব্যতিক্রম নয়, তা ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পরই বোঝা গেল।
কবীর খানের আপকামিং ছবি টিউবলাইট নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ১৯৬২ সালের ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ট্রেলারেই মন জয় করেছিলেন সাদা-সিধে সলমন খান। এবার ‘রেডিও’ গানেও সেই রূপেই ধরা দিলেন বলিউড সুপারস্টার। গানের মধ্যে দিয়ে সকলকে রেডিও চালিয়ে সুখবর দেওয়ার কথা বলছেন সলমন। আর সেখানেই দেখা গেল নাচের নয়া এক সিগনেচার স্টাইল। প্রীতমের সুর দেওয়া গানটি গেয়েছেন কামাল খান। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘সেলফি লে লে রে’ গানটির কথা নিশ্চয়ই মনে আছে। যেখানে পাড়া পড়শি ও কচিকাঁচাদের সঙ্গে নিয়ে গানে-নাচে মেতেছিলেন সলমন ওরফে বজরঙ্গি। ‘টিউবলাইট’-এর ‘রেডিও’ গানটিও ঠিক তেমনই রঙিন। সেখানেও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে নাচ-গান করছেন সলমন।
‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে কবীর খান ও সলমন খান জুটি। তাই ‘টিউবলাইট’ নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। ছবিতে আবার প্রথমবার সলমনের বিপরীতে অভিনয় করবেন চিনা অভিনেত্রী ঝু ঝু। ইতিমধ্যেই নজর কেড়েছে ছবির ভিজ্যুয়াল এফেক্ট ও লোকেশন। এবার মুক্তি পেল ছবির প্রথম গান। সলমন নিজেই সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিওটি পোস্ট করেছেন। বড়পর্দায় ছবিটি দেখতে ইদ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তবে তার আগে দেখে নিন সদ্য মুক্তি পাওয়া ‘রেডিও’ গানটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের