,

সোশ্যাল মিডিয়ায় কারা আসতে চান না?

news-image

নিউজ ডেস্ক : বর্তমানে ফেসবুক টুইটারে নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই বেশ কঠিন ব্যাপার। কারণ আমাদের জীবন বাস্তবতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে এক শ্রেণীর মানুষ সোসাল মিডিয়ায় একেবারেই আসতে চান না। কী কারণে তারা আসতে চান না? জেনে নেয়া যাক সেসব কারণগুলো:

• আসলে যারা নিজের দুনিয়ায় খুব খুশি মনে থাকেন তারা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন অন্যের সঙ্গে শেয়ার করতে চান না। তাই তো সোলাল মিডিয়ায় নিজেদের প্রবেশের উপর সব সময় নিয়ন্ত্রণ রেখে দেন।

• অনেকেই মনে করেন খুশির মুহূর্ত সোসাল মিডিয়ায় প্রকাশ করলে কু-নজর লেগে যেতে পারে। তাই তো ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দূরে থাকতেই এরা বেশি পছন্দ করেন।

• সোসাল মিডিয়ায় আসা-যাওয়া করা মানেই সময় নষ্ট হওয়া, এমন ভাবনার কারণেও অনেকে এই সবের থেকে দূরে থাকেন।

• ফেসবুকে কোনও বন্ধুকে বেরাতে যেতে দেখলেই আমাদেরও এমনটা করতে ইচ্ছা করে। কারণ আমাদের জীবন অনেকাংশেই সোসাল মিডিয়ার নানা পোস্ট দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এজন্য, এমন মানসিকতার মানুষেরা সোসাল মিডিয়া প্লাটফর্মে বেশি সামাজিত হতে চান না।

• জীবনের খারাপ সময়ের ছবি সোসাল মিডিয়ায় প্রকাশ করা মাত্র একদল এই নিয়ে হাসাহাসি করে, নয়তো নিজেদের মতামত দিয়ে জীবন আরও দুর্বিসহ করে তুলে তোলার চেষ্টা চালায়। এমন মনে করা মানুষেরা ফেসবুকে আসতে চান না।

• সোসাল প্লাটফর্মে সময় নষ্ট করলে জীবনের অনেক মূল্যবান মুহূর্ত থেকে বঞ্চিত হতে হয়। তাই অনেকেই ফেসবুকের নাম শুনলেই দূরে পালায়।

• অনেকেই নিজেদের তৈরি কিছু নিয়ম মেনে জীবনের গতিপথ নির্ধারণ করে থাকেন। আর সেই সব নিয়মগুলিন মধ্যে যদি একটা নিয়ম এটা হয় যে, ব্যক্তিগত জীবনকে একেবারেই জন সাধারণের সামনে নিয়ে না আসা, তাহলে কিন্তু সেই মানুষটি সোসাল মিডিয়ায় একেবারেই অ্যাকটিভ হবেন না।

• আনন্দে থাকতে গেলে কি লোকের অনুমতির প্রয়োজন পরে? তাহলে ফেসবুকে অকারণে খুশির মুহূর্ত শেয়ার করার মানে কী! এমনা ভাবনা থেকেও অনেকে সোসাল মিডিয়ায় সেভাবে আসতে চান না।

• অনেক ছেলে-মেয়েই চান না তাদের জীবনের কোনও মুহূর্ত তাদের বাবা-মা সোসাল মিডিয়ায় শেয়ার করুক। সে ব্য়াপারে তারা বাবা-মাদের জানিয়েও দেন। এই কারণেও অনেকে সোসাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে