,

নিজের রক্ত দিয়ে রূপচর্চা করেন এই মডেল!

news-image

বিনোদন ডেস্ক : রূপচর্যায় মডেল বা অভিনেত্রীরা নানা ধরনের ক্রিম ব্যাবহার করে থাকেন। কিন্তু, নিজের রক্তে তৈরি ক্রিম দিয়ে ত্বকের পরিচর্যার কথা শুনেছেন কখনো? আশ্চর্যজনক এই খবরটি সম্প্রতি সামনে এসেছে। অ্যামেরিকার বিখ্যাত মডেল হেলি বাল্ডউইন নাকি নিজের রক্তে ক্রিম তৈরি করে তা দিয়ে রূপের পরিচর্যা করেন। নিজে একথা জানিয়েছেন ওই মডেল।

কীভাবে তৈরি হয় সেই ক্রিম? আর কীভাবে সন্ধান পেলেন নতুন ধরনের এই ক্রিমের? হেলি জানিয়েছেন, তিনি একবার এক ত্বক বিশেষজ্ঞর কাছে গিয়েছিলেন। তিনি এই ক্রিমটি তৈরি করেন। মডেলের কথায়, ডাক্তার আমার হাত থেকে রক্ত নেন। তারপর একটি মেশিনের সাহায্যে রক্ত থেকে কোষগুলি আলাদা করেন। সেখান থেকে আমার জন্য ক্রিম তৈরি করে দেন। প্রথমে আমি নিজেও অবাক হয়েছিলাম।

তবে রক্ত থেকে তৈরি ক্রিম কাজ করবে কিনা সে বিষয়ে তাঁর সন্দেহ ছিল। কিন্তু, ব্যবহারের পরে তিনি দেখেন, বেশ ভালো কাজে দিচ্ছে ক্রিমটি। তারপর থেকে প্রয়োজনমতো ক্রিম তৈরি করে ব্যবহার করেন, বলেছেন হেলি।

জানাতে ভোলেননি ক্রিম তৈরির আগে রক্ত দেওয়ার কষ্টের কথা। তাঁর বক্তব্য, আমি সুন্দর থাকতে ভালোবাসি। ত্বকের পরিচর্যা করতে চাই প্রাকৃতিক উপায়ে। সে জন্য ক্রিমটা আমার পছন্দের। কিন্তু, রক্ত দেওয়ার জন্য সহ্য ক্ষমতাও থাকা দরকার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের