,

ত্রিপুরায় এলপি গ্যাস রপ্তানি সম্ভব : প্রতিমন্ত্রী

news-image

ভারতের ত্রিপুরা রাজ্য চাইলে বাংলাদেশ থেকে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস তথা এলপি গ্যাস রপ্তানি করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘বিদ্যুৎ খাতের উন্নয়ন : বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সহযোগিতা’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ত্রিপুরা রাজ্যে এলপি গ্যাসের সংকট দূর করতে আসাম থেকে ত্রিপুরায় গ্যাস নেয়া হয়। ত্রিপুরার রাজ্য সরকার ইচ্ছা করলে এ গ্যাস বাংলাদেশ থেকেও নিতে পারেন। এতে দুই দেশের বাণিজ্যিক ভারসাম্য এবং বন্ধুত্ব আরও অটুট থাকবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, চারটি দেশে প্রায় দেড় লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী আমদানি-রপ্তানি করে নিজেদের চাহিদা ভালোভাবে মেটানো সম্ভব। এ জন্য ভারতকে আরো সহযোগিতার আহ্বান জানান তিনি।
নসরুল হামিদ বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালে যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, তা ঠিকঠাকভাবে ব্যবস্থাপনার জন্য দেশের প্রকৌশলীদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিকল্প দেখছেন না তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের