বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাসের সঙ্গে কাজ করতে চান না এই বলিউড অভিনেত্রীরা!

news-image

বিনোদন ডেস্ক : শোনা গিয়েছিল ক্যাটকে নাকি দেখা ‌যাবে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে। প্রভাসের আসন্ন ফিল্ম ‘সাহো’-তে নাকি ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করতে দেখা ‌যাবে তাঁকে। তা শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন সিনেমা প্রেমীরা। কিন্তু না, তেমনটা হচ্ছে না। মানে ক্যাট ‘সাহো’তে অভিনয় করছেন না।

শোনা ‌যাচ্ছে, ‘সাহো’তে প্রভাসের নায়িকা হচ্ছেন পূজা হেগড়ে। ‌ যিনি কিনা হৃতিক রোশনের বিপরীতে ‍‘মহেঞ্জাদারো‍’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু ফ্লপ হয়েছিলেন এই নায়িকা।

তবে পূজা এর আগে দক্ষিণী ছবিতে কাজ করেছেন। তাঁকে দেখা গেছে তেলেগু ফিল্ম ‍‘মুকুণ্ডা‍’,‍’ওকা লায়লা কোসাম‍’-তে এবং তামিল ফিল্ম ‍‘মুগামোদী’তে। ‌যদিও এখনও প‌র্যন্ত ‘সাহো’র প্র‌যোজক সংস্থার পক্ষ এবিষয়ে কোনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কারণ তাঁর প্রভাসের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরলেই এবিষয়ে ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, প্রভাস এখন আমেরিকায় ছুটি কাটাতে গেছেন।

শোনা ‌যাচ্ছে, ‘সাহো’র জন্য নাকি শ্রদ্ধা কাপুর কিংবা দিশা পাঠানির কথাও ভাবেছিলেন ফিল্মের প্র‌যোজকরা। তবে শ্রদ্ধা নাকি ৮ কোটি টাকা চেয়েছিলেন। ফিল্মের প্র‌যোজক বলিউড হাঙ্গামাকে জানান, শ্রদ্ধা ‌যখন ‘সাহো’র জন্য ৮ কোটি টাকা চান আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমরা তেলেগু ছবিতে নায়িকাদের এত টাকা দিই না। শ্রদ্ধা আমাদের জানান, তাঁর চিত্রনাট্য পছন্দ হয়েছে, প্রভাসের সঙ্গে কাজ করতেও তিনি চান, তবে টাকায় পোশাচ্ছে না বলে তিনি না করে দেন।

এরপর দিশা পাটানিকে প্রস্তাব করা হলেও তিনিও নাকি শ্রদ্ধার মতই বড় অঙ্কের টাকা চেয়ে বসেন। দিশা নাকি ৫ কোটি টাকা চেয়েছিলেন। আর এ কারণে নাকি ‘সাহো’র ফিল্ম নির্মাতারা আর কোনও বলিউড অভিনেত্রীকে কাজ করার প্রস্তাব দিতে সাহস করেননি। অগত্য পুজা হেগড়ের সঙ্গে কথা বলেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু