,

চীন থেকে ৬টি জাহাজ কিনবে বাংলাদেশ

news-image

চীন থেকে ছয়টি নতুন জাহাজ কিনবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে।
চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড অ্যাক্সপোর্ট মেশিনারিজ করপোরেশন (সিএমসি) থেকে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো কেনা হবে।
আজ মঙ্গলবার নৌমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয়করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।
এতে বলা হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কীল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসির বহরে তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং দুটি লাইটার ট্যাংকার। এনটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের