,

তামিল ছবিতে বাংলাদেশী নায়িকা জেবিন আহমেদ

news-image

বিনোদন ডেস্ক : লাক্সতারকা জেবিন আহমেদ অভিনয় করছেন একটি তামিল ছবিতে। ছবির নাম ‘বেস্ট ফ্রেন্ডস’। এই ছবিটি পরিচালনা করছেন তামিল ছবির সুপরিচিত নির্মাতা চানাপ্পা যাদব। আর ছবিতে জেবিনের নায়ক যাদব; তামিল ছবির নবীন মুখ।

জেবিন বলেন, ‘প্রথমবারের মতো তামিল ছবিতে কাজ করছি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। চমৎকার তাদের কাজের আয়োজন ও স্টাইল। তিন মাস আগে ছবিটির শুটিং হয়েছে চেন্নাইতে।’ তিনি বলেন, ‘বর্তমানে এই ছবির দু’টি গানসহ দশ শতাংশ শুটিং হয়েছে। আগামীতে টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হবে।’

‘বেস্ট ফ্রেন্ডস’ ছবি গল্প পুরোটাই অ্যাকশন ঘরানার বলে জানানেল জেবিন। তিনি বলেন, ‘একেবারে ফাটাফাটি অ্যাকশন গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। তবে এর মধ্যে কিছু রোমান্সও রয়েছে। আমি ছবির একমাত্র নায়িকা। এছাড়া ছবিতে থাকছে বিগ ধামাকায় একটি আইটেম গান। যেখানে পারফর্ম করবেন তামিল সেনসশন তামান্না ভাটিয়া।’

‘বেস্ট ফ্রেন্ডস’ ছবিটি বর্তমানে তামিল ভাষায় নির্মাণ করা হলেও পরবর্তীতে হিন্দি ভাষায় ডাবিং করা হবে, সেকারণে তামিল ভাষা নিয়ে জটিলতায় ভুগতে হচ্ছে না জেবিনকে। চলতি বছরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় সেরা ছয়ে ছিলেন জেবিন আহমেদ। গেল দুই বছর যাবত তিনি থাকেন মুম্বাইতে। মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। বর্তমানে জেবিন ঢাকায় আছেন, আবার মুম্বাই উড়াল দেবেন আগামীকাল বুধবার।

মুম্বাইয়ে জেবিন ‘পৃথিবী রাজ কাপুর’ থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। তার ভাষায়, ‘আমি এখন এই থিয়েটারে কাজ করছি কয়েকমাস ধরে। সেখানে রেগুলার শো করছি, ভালো হিন্দি শেখাই এখন আমার মূল লক্ষ। থিয়েটারে এই কোর্সটি শেষ হলে আমি সেখানকার টিভিতে কাজ করবো। বেশ কিছু আলাপ হয়ে আছে।’

থিয়েটারে কাজের পাশাপাশি বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন জেবিন। তিনি বলেন, ‘আমি সেখানে (মুম্বাই) ভালো আছি। তবে দুই বছর আগে যখন মুম্বাই গিয়েছিলাম সেখানে স্থায়ী হতে আমাকে পরিশ্রম করতে হয়েছে। ওখানে অনেক কঠিন প্রতিযোগিতা।’

জেবিনের পরিচিত কিছু মানুষ মুম্বাই বালাজি টেলিফিল্মের কাজ করেন। তাদের পরামর্শেই তিনি মুম্বাই পাড়ি জমান। শিগগির মুম্বাইয়ের নামি একটি পণ্যের মডেল হবেন বলে জানালেন জেবিন।

লাক্সতারকা তকমা গায়ে জড়ানোর পর জেবিন ঢাকার শোবিজে কাজ করেছেন বছর দেড়েক। কাজ করেছেন ১৫-১৬ টি নাটকে এবং তিনটি সিরিয়ালেও। এছাড়া একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

জেবিনের ইচ্ছে তিনি মুম্বাইতে প্রতিষ্ঠিত হবেন। বাংলাদেশের সুনাম সেখানকার মিডিয়াতে ছড়াবেন। সেই স্বপ্নের একেবারেই দোরগোড়ায় পৌঁছেছেন জেবিন। তার জন্য শুভকামনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে