,

আগামী দু’দিনও ঝড়-বৃষ্টি থাকবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় দমকা হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে এসময় বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে ঝড়ো-বৃষ্টি থাকছে আগামী দু’দিনও।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় প্রায় ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তবে দেশের উত্তর-মধ্যাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা ছিল বেশি। টাঙ্গাইলে ৭০ মিলিমিটার, ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, আজ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে সোমবার দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছিল আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা