,

১৩৭ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাস গত ১৩৭ বছরের সব এপ্রিল মাসের তুলনায় দ্বিতীয় উষ্ণতম মাস।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আর সর্বোচ্চ উষ্ণ এপ্রিল মাসের রেকর্ডও দূর অতীত নয়। তাপমাত্রার রেকর্ড রাখার ইতিহাসে ২০১৬ সালের এপ্রিলই ছিল সবচেয়ে বেশি উষ্ণ।

১৯৫১-১৯৮০ সালের এপ্রিল মাসগুলোর রেকর্ডের তুলনায় ২০১৭ সালের এপ্রিল মাসের তাপমাত্রা ছিল শূন্য দশমিক ৮৮ ডিগ্রি সেলাসিয়াস বেশি। একই তুলনায় ২০১৬ সালের এপ্রিলের তামপাত্রা ১ দশমিক শূন্য ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে তাপমাত্রা শূন্য ১৮ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

চলতি বছরের এপ্রিল মাসের তাপমাত্রা তৃতীয় উষ্ণতম এপ্রিল মাসের চেয়ে সামান্য বেশি। ২০১০ সালের এপ্রিল মাস এ পর্যন্ত রেকর্ডকৃত সব এপ্রিলের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উষ্ণ। ওই বছরের এপ্রিলের তাপমাত্রা ছিল শূন্য দশমিক ৮৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নাসার গোডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ (জিআইএসএস) প্রতি মাসের তুলনামূলক তাপমাত্রা বিশ্লেষণ করে রেকর্ড হিসাব করে। বিশ্বের বিভিন্ন দেশের ৬ হাজার ৩০০ আবহাওয়া অফিস, সমুদ্রযান ও অ্যানটার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো থেকে পাওয়া তাপমাত্রার হিসাব নিয়ে বিশ্লেষণ করে রেকর্ড প্রকাশ করে জিআইএসএস।

তাপমাত্রার রেকর্ড সংরক্ষণের আধুনিক পদ্ধতি শুরু হয় ১৮৮০-এর দশকে। এর আগে পৃথিবীর সব অঞ্চলের তাপমাত্রার রেকর্ড নেওয়া সম্ভব হতো না। যে কারণে তাপমাত্রার হেরফেরের হিসাবে প্রাচীনকাল গণনায় রাখা হয় না।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের