,

ফেসবুক লাইভে এসে গায়ে আগুন, অত:পর মৃত্যু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুক লাইভে এসে গায়ে আগুন ধরিয়ে দেন জারেড ম্যাকলেমোর (৩০) নামের যুক্তরাষ্ট্রের একজন সংগীতশিল্পী। পরে হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয় সময় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। গায়ক হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে ম্যাকলেমোর স্থানীয় একটি পানশালায় গাড়ি পার্কিংয়ের স্থানে যান। এরপর নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ওই পানশালার ভেতরে প্রবেশ করেন। তাঁর এ কাণ্ড দেখে আশপাশের লোকজন আতঙ্কে চিৎকার শুরু করেন। ফেসবুকের লাইভেও একই ঘটনা দেখা যায়।

জিম ডাকওয়ার্থ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘কেরোসিনের উৎকট গন্ধে পানশালার কক্ষটি ভরে গিয়েছিল।’আরেক প্রত্যক্ষদর্শী কিম্বার্লি কোহলার বলেন, ‘মনে হচ্ছিল সিনেমা দেখছি। যেন কেউ একজন আগুনের পোশাক পরে দৌড়াচ্ছে। অনেকে ভেবেই নিয়েছিল, তাঁদের সঙ্গে মজা করা হচ্ছে।’

সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার জন্যই ম্যাকলেমোর এমন করেছেন বলে ধারণা করছেন কোহলার। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাঁদের মধ্যে নাকি মোটেও বনিবনা হতো না।

আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রেমিকার ওপর অত্যাচার ও হত্যার হুমকি দেওয়ার কারণে ম্যাকলেমোরকে ২০১৬ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।

এদিকে, ম্যাকলেমোরকে বাঁচাতে গিয়ে আহত হন আরো এক ব্যক্তি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা