,

সেল্টার বিপক্ষেই রোনালদোর ‘ডাবল সেঞ্চুরি’?

news-image

 

স্পোর্টস ডেস্ক :আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড এবার ‘লস ব্লাঙ্কোস’দের হয়ে ২০০ লিগ ম্যাচ জয়ের অপেক্ষায়।

লা লিগায় বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে সেল্টা ডি ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেল্টার বিপক্ষেই লিগ ম্যাচ জয়ের ডাবল সেঞ্চুরি হয়ে যাবে রোনালদোর? সেটা হলে ২৬৪ ম্যাচে মাইলফলকটা ছুঁয়ে ফেলবেন চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

রিয়ালের হয়ে এখন পর্যন্ত লা লিগায় ২০০ বা এর বেশি ম্যাচ জিতেছেন সাতজন। সবচেয়ে বেশি ৩৩৪টি ম্যাচ জিতেছেন প্রাক্তন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রিয়ালের বিদেশি খেলোয়াড়দের মধ্যে রোনালদোর (১৯৯) চেয়ে বেশি লিগ ম্যাচ জিতেছেন কেবল দুই ব্রাজিলিয়ান মার্সেলো (২১২) ও রবার্তো কার্লোস (২১১)।

আরেকটি জয়ে স্প্যানিশ লিগে পর্তুগিজ কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিটাও এককভাবে নিজের করে নেবেন রোনালদো। সিআর-সেভেন এখন যেটি প্রাক্তন পর্তুগিজ ফরোয়ার্ড লুইস ফিগোর সঙ্গে ভাগাভাগি করছেন। ফিগো বার্সেলোনা (১০২) ও রিয়াল মাদ্রিদের (৯৭) হয়ে জিতেছিলেন ১৯৯টি লিগ ম্যাচ।

লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে বেশি ম্যাচ জেতা সেরা পাঁচ খেলোয়াড়:

ইকার ক্যাসিয়াস (৩৩৪ জয়)

রাউল গঞ্জালেস (৩২৭ জয়)

ম্যানুয়েল সানচিস (৩১২ জয়)

ফ্রানসিস্কো জেন্টো (২৮৩ জয়)

কার্লোস সান্তিয়ানা (২৬২ জয়)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা