বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর পর ভক্তদের সঙ্গে যে তারকা

news-image

 

বিনোদন ডেস্ক :তাঁকে শুধু তারকা বললে কম হয়। দক্ষিণ তো বটেই গোটা ভারতেই তিনি মহাতারকা। বলছিলাম থালাইভা খ্যাত মহাতারকা রজনীকান্তের কথা। তবে ভারতের দক্ষিণ অঞ্চলের মানুষ তাঁকে বসিয়েছে দেবতার আসনে। দেবতা যেমন তাঁর ভক্তদের ওপর খুশি হয়ে কালে-ভদ্রে তাদের দেখা দেন তেমনি রজনীকান্তও দিয়েছেন। সম্প্রতি চেন্নাইয়ের রাঘাভেন্দ্রা ওয়েডিং হলে ভক্তদের সঙ্গে দেখা করে ছবি তুলেছেন এই মহাতারকা।

 

এনডিটিভির খবরে জানা যায়, এই সপ্তাহে রজনীকান্ত প্রায় ১৭টি অঞ্চলে যাবেন ভক্তদের সঙ্গে দেখা করতে। প্রত্যেক অঞ্চলেই দৈনিক ২০০-২৫০ জন ভক্তের সঙ্গে দেখা করবেন রজনীকান্ত। পাশাপাশি ভক্তদের সঙ্গে দল বেঁধে ছবি তুলবেন তিনি। এরই মধ্যে তিন থেকে চারটি জেলায় ভক্তদের সঙ্গে দেখা করে ফেলেছেন এই তারকা। তারই ধারাবাহিকতায় চেন্নাইয়ের রাঘাভেন্দ্রা ওয়েডিং হলে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন তিনি। এ সময় ৬৬ বছর বয়সী এই অভিনেতার পরনে ছিল কালো রঙের পোশাক।
রজনীকান্তের ফ্যান ক্লাব তাঁর রাঘাভেন্দ্রা ওয়েডিং হলের একটি ছবি নিজেদের পেইজে শেয়ার করেছে। এর আগেও রজনীকান্ত তাঁর ভক্তদের এই অভিনব উপায়ে দেখা দিয়েছেন। ৯ বছর আগে ২০০৮ সালে এভাবেই ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজন করেছিলেন ‘কাবালি’ খ্যাত এই তারকা।
ভক্তদের সঙ্গে তিনি যে দেখা করতে আসছেন সেই ঘোষণা রজনীকান্ত দিয়েছিলেন এ বছরের এপ্রিলে। দেখা করার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা এবং প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার কথাও বলেছিলেন এই তারকা। কিন্তু পরে মত বদলান তিনি। ভক্তদের সঙ্গে দেখা করলেও আলাদাভাবে ছবি তোলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন।
একটি অডিও বার্তায় রজনীকান্ত বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ১,৮০০ থেকে ২০০০ ভক্তকে এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দেব। এটাই আমার ইচ্ছে ছিল। কিন্তু দেরীতে হলেও আমরা বুঝতে পেরেছিলাম এটি অসম্ভব, তাই আমরা আলাদাভাবে ছবি তোলার চিন্তা বাদ দেই। পরে আমরা সবাইকে আটজন সদস্যের দলে বিভক্ত করে প্রত্যেকটি দলের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার কথা ভাবি। যখন দেখি সেটাও প্রায় অসম্ভব হয়ে পড়ছে তখন আমরা দেখা করার অনুষ্ঠানটাকেই স্থগিত করি। ভবিষ্যতে আমরা দুই অঞ্চরের ভক্তদের নিয়ে দেখা করার অনুষ্ঠানের আয়োজন করব এবং তখন আলাদাভাবে আমরা ছবি তুলব।’
রজনীকান্তকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কাবালি’ চলচ্চিত্রে। সেখানে ডনের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা। এই বছর তাঁর আর কোনো ছবি মুক্তি পাচ্ছে না। পরবর্তী ছবির জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত। কারণ তখনই মুক্তি পাবে শঙ্কর পরিচালিত ২০১০ সালের হিট চলচ্চিত্র এনথ্রিয়ানের (হিন্দিতে রোবট) দ্বিতীয় পর্ব রোবট ২.০। ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু