,

পাত্রপক্ষের দাবী : বিয়ের আসরেই নগ্ন হতে হলো কনেকে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের আসরেই নগ্ন হতে হয়েছে কনেকে ৷ বিয়ের দামী লেহেঙ্গা, গয়নার আভরণের সঙ্গে সঙ্গে নিজের লজ্জাকেও দূরে ছুঁড়ে ফেলে দাঁড়তে হল সর্বসমক্ষে ৷ কারণ- কনের নগ্ন হওয়ার উপরই নির্ভর করছিল বিয়ের ভবিষ্যত ৷পাত্রপক্ষের দাবীতে বিয়ের আসরেই অনাবৃত হতে হল কনেকে ৷ এমন লজ্জাজনক ঘটনার সাক্ষী রইলেন উত্তরপ্রদেশের মাহোবা জেলার কয়েকশো মানুষ ৷

বিবাহ উপলক্ষে আসরে তখন উপস্থিত কয়েক হাজার নিমন্ত্রিত ৷ মঞ্চে তখন শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান ৷ মন্ত্রোচ্চারণের সঙ্গে পুরোহিতের ডাকে হবু বর জয়হিন্দের সামনে হাজির হলেন লেহেঙ্গা-গয়নায় সুসজ্জিতা কনে, নাম তিজা ৷ এমন সময়েই বিনা মেঘে বর্জ্রপাত ৷ পাত্র ও পাত্রপক্ষের অন্যায় আবদার ৷ তারা আগে তিজাকে নগ্ন করে পরীক্ষা করতে চায় তারপরই সম্ভব এই বিয়ে ৷

আসলে বিয়ের আসরে আসার পর বরযাত্রীরা কানাঘুষোয় শোনেন, হবু বউ তিজার গায়ে শ্বেতি রয়েছে ৷ এই কথা বরের কানে যেতেই সে বেঁকে বসে ৷ কিন্তু ততক্ষণে শুরু হয়ে গিয়েছে মন্ত্রোচ্চারণ ৷ সমস্ত কিছু থামিয়ে পাত্রীর জামাকাপড় খুলে পরীক্ষা করার দাবি জানানো হয় ৷

তিজার পরিবার ও তিজার অনুনয় বিনয়ে মন গলেনি জয়হিন্দ ও তাঁর পরিবারের ৷ কিছুতেই তারা বিশ্বাস করাতে পারেন না তিজার কোনও চর্মরোগ নেই ৷ উল্লেখ্য, পুলিশে খবর দিয়েও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত লোকলজ্জা এড়াতে পাত্রপক্ষের দাবি মেনে নিজের লজ্জা ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিজা ৷

বিবাহ অনুষ্ঠান মঞ্চের পাশের একটি ঘরে গিয়ে তিজাকে সম্পূর্ণ নগ্ন করে পরীক্ষা করে জয়হিন্দ ও তাঁর পরিবারের লোকজন ৷ কোনও চর্মরোগের চিহ্ন না পেয়ে আশ্বস্ত জয়হিন্দ বিয়ের পিঁড়িতে গিয়ে বসে ৷ পাত্রীপক্ষের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিয়ের অনুষ্ঠান শুরুর নির্দেশ দেয় পাত্রপক্ষ ৷ অভাবনীয় লজ্জাজনক এই ঘটনা সংবাদ মাধ্যমে আসলেও এর জন্য কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে