,

ওয়ানডে ম্যাচে ৩২০ রানের ওপেনিং জুটি!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে অনেক কিছুই আর অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। প্রতিবেশী দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল এমনকী ট্রিপল সেঞ্চুরির ইতিহাস তৈরি হয়ে গেছে! এবার নতুন ইতিহাস গড়া হলো ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচে। সোমবার পচেসতরমের সেনউইস পার্কে মেয়েদের ৪ জাতির টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছে ভারত। এই প্রথমবারের মত ৫০ ওভারের ম্যাচে ৩০০ পার করল ভারতীয় নারী ক্রিকেট দল।

রেকর্ড স্কোর করে, ভারতের বড় রানের ভিত্তিটা গড়ে দিয়ে যান দুই ওপেনার দীপ্তি শর্মা ও পুনম রাউত। ওপেনিং জুটিতে ৩২০ রান তুলে এদিন নারী অন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন এই জুটি। পুনম ১০৯ রান করে আউট হলেও ১৮৮ রানে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান দীপ্তি। নারীদের একদিনের ক্রিকেটে এটাই প্রথম ৩০০ রানের পার্টনারশিপ।

৪৫.৩ ওভারে রেকর্ড রান তোলার পরেই পুনমের উইকেট পড়ে। এরপর ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ১৪ বলে ২৭ রান তুলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৮ রান। এর আগে ভারতীয় নারী টিমের সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৪ সালে। ২ উইকেট হারিয়ে ২৯৮ তুলেছিলেন নারী ক্রিকেটাররা।

দীপ্তি শর্মা ১৮৮ করতে খেলেছেন ১৬০ বল। তার ইনিংস সাজানো ২৭টি চার ও দুটি ছক্কায়। দীপ্তির ১৮৮ই এ পর্যন্ত কোনও ভারতীয় নারী ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি অবশ্য রয়েছে বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ২৯৯ রানে অপরাজিত থেকে যান বেলিন্ডা। এর আগে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল জয়া শর্মার দখলে। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে ১৩৮ রানে অপরাজিত ছিলেন জয়া।-এই সময়

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের