,

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে  শ্রমিকের মৃত্যু

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল মিয়া (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রছুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চতলপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার রছুল্লাবাদ থেকে একটি পণ্যবাহী ট্রাক্টর শ্রীঘর যাচ্ছিল। পথিমধ্যে রছুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে ট্রাক্টরটি স্পর্শ লাগলে ট্রাক্টরে থাকা শ্রমিক সাইদুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা