,

ক্যাটরিনাকে ‘খুনি’ বললেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান-ক্যাটরিনাকে নিয়ে বলিউড পাড়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। তাদের পুরনো সম্পর্ক নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু এবার সাবেক প্রেমিকাকে খুনি বললেন সল্লু। সম্প্রতি আবারো পত্রিকার শিরোনামে ছিলেন এ দুইজন। সালমান-ক্যাটরিনা একসঙ্গে অস্ট্রিয়াতে। কেন ছিলেন, সেটাও জানেন তো! পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’র শুটিংয়ে তারা মিলিত হন ওখানে।

তবে সালমান কিংবা ক্যাট ভক্তদের বরাবরের প্রত্যাশা, সালমান-ক্যাটরিনা যদিও আবারো একসঙ্গে থাকেন, মানে সম্পর্কটা জোড়া লাগলে কতই না ভালো হতো। যদিও বাস্তবতা ভিন্ন, বিদেশির প্রেমে সালমান এখন মগ্ন। তবে ক্যাটরিনার প্রতি সালমানের যে টানা-অনুভূতি এখনো বহমান তা সালমান আরো একবার বলেই ফেললেন।

সম্প্রতি ক্যাটরিনার একটি ছবি সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে প্রকাশ করেছেন। যেখানে তার ক্যাপশনও ছিলো দারুণ রোমান্টিক।

ক্যাপশনে সালমান বলেন, ‘আমি অবশ্যই একটি বড় টিউবলাইট, যে জানতে পারলাম টাইগারের টাইগ্রেসও একজন খুনি (থাগ)। ’ খুনি শব্দের সঙ্গে তিনি জুড়ে দেন ক্যাটরিনার একটি গ্লামারস ছবিও।

উল্লেখ্য, ‘টিউবলাইট’ এ সালমান ছাড়া আরো অভিনয় করছেন চীনা অভিনেত্রী জু-জু, সোহেল খান, প্রয়াত ওম পুরি। তবে আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’-তে একসঙ্গে থাকছেন সালমান-ক্যাট।

সূত্র: ডেকান ক্রনিকলস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা