,

সোহাকে প্রেগন্যান্সি টিপস দিচ্ছেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : মা হচ্ছেন নবাব বাড়ির মেয়ে সোহা আলী খান। কিছুদিন আগেই এ খবর জানিয়েছেন তার স্বামী কুণাল খেমু। সবার নজর এখন হবু মায়ের দিকে। তার কী লাগবে, কোন অসুবিধা হচ্ছে কিনা এসব নিয়ে ব্যস্ত খান ও খেমু পরিবার। তবে সোহা নাকি সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছেন ভাবি কারিনা কাপুরের কাছ থেকে। কারণ কিছুদিন আগেই সোহার এই পরিস্থিতি পার করে এসেছেন বেবো।

গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন বেবো। আর তাই কারিনা তার সাম্প্রতিক অভিজ্ঞতার আলো ছড়াচ্ছেন ননদিনির মধ্যে। সব ধরনের সমস্যা সমাধানের টিপস দিচ্ছেন কারিনা।

গত শুক্রবার মুম্বাইতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন সোহা। তিনি বলেন, ক’মাস আগেই কারিনা তো এ অবস্থার মধ্যে দিয়ে গেছে। ফলে ও ভালো বুঝতে পারছে। সারাদিন তাকে অনেক প্রশ্ন করি। কী খাব, কোনটা খাওয়া ঠিক না- সবকিছু। সব প্রশ্নের জবাব ভালোভাবেই দিচ্ছে কারিনা।

এদিকে রবিবার বিশ্ব মা দিবসে নিজের ভেতরে সন্তানের উপস্থিতি উপলব্ধি করছেন বলে জানিয়েছেন সোহা। খবর- দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা