,

মাছ ধরা নিষিদ্ধ বঙ্গোপসাগরে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য ইকোনমিক জোনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধে জারি করা গেজেট বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গেজেটের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়ে এ রায় দেন।

২০১৫ সালের ২০ মে মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স ৫৫ ধারার ক্ষমতাবলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গেজেট জারি করে। গেজেটে বলা হয়, ‘বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সামুদ্রিক মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে প্রত্যেক বছরের ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ করা হলো’।

এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ওই বছরের ৯ জুলাই রিট দায়ের করে। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। এ রুলের শুনানি শেষ হাইকোর্ট গেজেট জারিকে বৈধ বলে রায় দেন।

বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে ৬৫ দিন সকল প্রকার বাণিজ্যিক ট্রলার দ্বারা মৎস্য ও চিংড়ি আহরণ নিষিদ্ধ থাকবে। বিশ্বের সমুদ্র উপকূলবর্তী দেশগুলোতে সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমে দুই থেকে তিন মাস মাছ ধরা বন্ধ থাকে। ভারতেও প্রজনন মৌসুমে তিন মাস মাছ ধরা বন্ধ থাকে। মূলত মাছ সংরক্ষণের স্বার্থে দুই মাস মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে