,

‘বাহুবলী’র সঙ্গে পাল্লা দিয়ে এবার ১০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’

news-image

 

বিনোদন ডেস্ক : হাজার কোটির ক্লাবে ঢুকে বিশ্ব মানচিত্রে ভারতীয় চলচিত্র জগতের মাথা উঁচু করেছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ এখনও পর্যন্ত এ দেশে যত ছবি তৈরি হয়েছে, সবাইকে টপকে বক্স অফিসে রেকর্ড গড়েছে এসএস রাজামৌলির বিগ বাজেটের ছবি৷ এবার ১ হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে নজির গড়ল আমির খানের সুপারহিট ‘দঙ্গল’ও৷
দুই ভারতীয় কুস্তিগিরের জীবনকাহিনি নিয়ে তৈরি ছবি গত বছর মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল৷ যদিও ‘বাহুবলী’র সিক্যুয়েলের মতো হাজার কোটির অঙ্ক ছুঁতে পারেনি ‘দঙ্গল’৷ তবে চলতি মাসে চিনে এই ছবি মুক্তি পেতেই তৈরি হল রেকর্ড৷ চিনের সিনেমা হলগুলিতে ছবি মুক্তির প্রথম দিনই ২০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ভারতীয় ছবি৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পরিচালক নীতেশ তিওয়ারির ছবি সব মিলিয়ে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল৷ একটি সর্বভারতীয় পোর্টাল Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১০ দিনের মধ্যে ৩৮২ কোটির ব্যবসা করেছে ‘দঙ্গল’৷ আর গোটা বিশ্বে সব ভাষা মিলিয়ে ছবির বক্স অফিস কালেকশন ১১০০ কোটি টাকা৷ অর্থাৎ বিশ্বব্যাপী ‘বাহুবলী’র সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে বলিউডের এই ছবি৷
এর আগে ৩৬০ কোটি টাকার ব্যবসা করে বি-টাউনের বাকি ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছিল ‘দঙ্গল’৷ সলমন খানের ‘সুলতান’ থেকে শাহরুখ খানের ‘দিলওয়ালে’, কেউই এত ব্যবসা করতে পারেনি৷ তবে চিনে মুক্তি পাওয়ার পরই নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেল আমির খানের এই ছবি৷ এদিকে, ইতিমধ্যেই দেশে ‘বাহুবলী ২’ ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ তবে বিদেশের বাজারে ধীর গতিতেই চলছে দক্ষিণ ভারতের এই ব্লকবাস্টার ছবিটি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা