,

‘ব্যক্তিগত বিষয় গোপন রাখতে চাই’

news-image

 

বিনোদন ডেস্ক : প্রেম করছেন বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। রাবতা সিনেমার শুটিংয়ের শুরু থেকেই সুশান্ত-কৃতির প্রেমের ‍গুঞ্জন চাউর হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক খবরই শোনা যায়। কিছুদিন আগে হঠাৎ নতুন গুঞ্জন শুরু হয়, ব্রেকআপ হয়েছে তাদের। শুধু তাই নয়, তারা নাকি একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কৃতি। এ সময় প্রশ্ন করা হয়- সুশান্ত ও আপনার প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমন গুজব ছড়িয়েছে। এমন খবরে আপনাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেছে কী? জবাবে কৃতি বলেন, ‘এটা আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। তা ছাড়া সুশান্তর সঙ্গে আমার সম্পর্কের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমরা সত্যিটা জানি। সময়ের সঙ্গে আমি উপলব্ধি করছি, সহশিল্পীর সঙ্গে যোগাযোগ রাখাটা ইন্ডাস্ট্রির একটি অংশ। এই কাজটি আমি শান্তিপূর্ণভাবে করতে চাই।’

তিনি আরো বলেন, ‘অনেক প্রেমিকযুগল রয়েছেন যারা নিজেদের সম্পর্কের কথা খোলামেলা আলোচনা করেন। কিন্তু ব্যক্তিগত জীবনের কথা আলোচনায় এনে কী লাভ? আমি ব্যক্তিগত জীবনের কথা মানুষের সামনে তুলে ধরতে চাই না। বরং আমার কাজ নিয়ে কথা বলতে চাই। যেটা আমার জীবনের একটা অংশ, যা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং মানুষ জানে আমার জীবনে কী ঘটছে। জীবনে কিছু ব্যক্তিগত বিষয় আছে যা আমি গোপন রাখতে চাই।’

দিনেশ বিজন পরিচালিত রাবতা মুক্তি পাবে আগামী ৯ জুন। এ ছাড়া কৃতি বর্তমানে বরেলি কি বরফি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা