,

এবার বাপ্পারাজকে পরিচালক সমিতির নোটিশ

news-image

 

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের পর এবার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পরাজের কাছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে গতকাল (১৪ মে) পরিচালক সমিতি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

বাপ্পারাজের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে ‘দৈনিক কালেরকণ্ঠ’ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যবধি কোনো প্রতিবাদলিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।

এমতাবস্থায় গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

নোটিশের সঙ্গে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বাপ্পারাজের দেয়া সাক্ষাতকারের কপি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নায়ক বাপ্পারাজ বলেন, ‘পরিচালক সমিতি থেকে আমি নোটিশ পেয়েছি। এর উত্তর দেওয়ার ব্যবস্থা করছি। এর বেশি কিছু এখন বলতে চাচ্ছি না।’

এর আগে চিত্রনায়ক শাকিব খান একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি। এরপর শাকিব দুঃখ প্রকাশ করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে