,

খুলনা-মংলা রেললাইন নির্মাণ চলছে পুরোদমে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রূপসা নদীর ওপর রেল সেতু এবং খুলনা-মংলা রেললাইনের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। রেলওয়ে সেতু প্রকল্পের নির্বাহী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম জানান, চলতি বছরের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকেই খুলনা-মংলা রেললাইনের নির্মাণ কাজ খুলনা ও মংলার উভয় পাশে শুরু হয়েছে।

তিনি বলেন, খুলনার দিকে মোট ছয় কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। অপরদিকে মোট ৬৫ কিলোমিটার রেললাইনের মধ্যে মংলার দিকে অন্তত ২৩ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরো জানান, এর আগেই ভূমি অধিগ্রহণ জরিপ, সয়েল টেস্ট ও মাটি খননের কাজ শেষ হয়েছে এবং রূপসা নদীর ওপর রেল সেতু নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, খুলনা-মংলা রেললাইনের জন্য অন্তত ৭১৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। শতকরা ৭০ ভাগ ক্ষতিগ্রস্ত লোককে ইতিমধ্যে তাদের ক্ষতিপূরণের টাকা দেয়া হয়েছে এবং বাকিদেরও শিগগিরই তাদের জমির দলিল দেখে টাকা দেয়া হবে।

এর আগে বাংলাদেশ ও ভারত সরকার তিন হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে যৌথ উদ্যোগে খুলনা-মংলা রেললাইন প্রকল্প হাতে নেয়। খুলনা-মংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মুজিবুর রহমান জানান, খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প।

তিনি আরো বলেন, ২০১৮ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হলে মংলা বন্দরের মাধ্যমে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা