,

‘রাজনীতিতে যোগ দিলেও খারাপ লোকদের সঙ্গে নেব না’

news-image

বিনোদন ডেস্ক : রাজনীতিতে আসছেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। ‌ তবে তার রাজনীতিতে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে আপাতত এই জল্পনাতেই উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ ভারত সহ গোটা দেশে। চেন্নাইয়ে সোমবার প্রায় ৮ বছর বাদে নিজের ভক্তদের সঙ্গে দেখা করেছেন রজনীকান্ত। তাদের অনেক প্রশ্নের উত্তরও দেন তিনি‌। সেখানেই রজনীর রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গটি ওঠে।

তিনি কি রাজনীতিতে আসবেন কিনা এমন‌ উত্তরে রজনীকান্ত বলেন, ‘‌যদি আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবিও, তাহলেও খারাপ লোকদের সঙ্গে নেব না। তাদের দূরে রাখব। ’‌ আর এই কথাতেই তার রাজনীতিতে আসা নিয়ে শুরু হয় জল্পনা।

এমনিতে বরাবরই রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন রজনীকান্ত। তবে ২১ বছর আগে ১৯৯৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বদলাবদলির ঐতিহ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল জয়ললিতার। কিন্তু রজনীর একটি মন্তব্য পাল্টে দিয়েছিল ভোটের ফলাফল। রজনী সেবার বলেছিলেন, ‘‌জয়ললিতা ভোটে জিতে ক্ষমতায় এলে স্বয়ং ঈশ্বরও তামিলনাড়ুকে বাঁচাতে পারবে না। ’

এরপরই জনসমর্থন হারান জয়া। তার বহু পরে চলতি বছরের শুরুতে রজনী বলেছিলেন, ‘‌আমি ক্ষমতা ভালবাসি। ’‌ তখনও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্তের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেও রাজনীতিতে দেখা যায়নি রজনীকে। তবে এবার ছবিটা পাল্টায় কি না, সেটার দিকেই তাকিয়ে সকলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা