,

সাদা সুন্দরীদের ভিড়ে সেরা সুন্দরী হলেন যুক্তরাষ্ট্রের ‘কৃষ্ণকলি’

news-image

অনলাইন ডেস্ক : ডজনকে ডজন সাদা সুন্দরীকে ঘোল খাইয়ে যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী হলেন আফ্রিকান-আমেরিকান শ্যামাঙ্গিনী কারা মেকালখ। নেভাদার লাস ভেগাসে গতকাল রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৫ বছর বয়সী রসায়নবিদ মেকালখকে মিস যুক্তরাষ্ট্র ঘোষণা করা হয়। তিনি এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। এই শ্যামা সুন্দরী যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনে রসায়নবিদ হিসেবে কর্মরত আছেন।

কারার জন্ম ইতালিতে। এরপর তিনি পরিবারের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও হাওয়াইতে বাস করেছেন। সাদা সুন্দরীদের পেছনে ফেলে শিরোপা জেতা এই কৃষ্ণকলি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। প্রতিযোগিতার মঞ্চে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করি। এ ছাড়া শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কমিউনিটিভিত্তিক বিজ্ঞানচর্চার সঙ্গে আমি যুক্ত। ’ মিস যুক্তরাষ্ট্র হিসেবে তিনি শিশু ও নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতশাস্ত্রের মতো ক্ষেত্রগুলোতে যুক্ত হওয়ার ব্যাপারে সাহস ও অনুপ্রেরণা জোগাতে চান।

এবারের প্রতিযোগিতায় বৈচিত্র্য ও বহুত্ববাদের ওপর গুরুত্বারোপ করা হয়। এর প্রকাশ দেখা গেছে বিজয়ী নির্বাচনেও। প্রথম রানারআপ হয়েছেন ছবি ভার্গ। তার জন্ম ভারতে। তিনি ইংরেজির পাশাপাশি হিন্দি ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে