,

সম্পদের তথ্য গোপন: এবার ফালুর বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : এবার বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সোমবার রাজধানীর রমনা থানায় মামলা করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেন, ফালু গত বছর দুদকে যে সম্পদবিবরণী জমা দিয়েছেন, তাতে ১৪৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৮৩৮ টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ রয়েছে।

এই সম্পদের মধ্যে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়াও সম্পদ বিবরণীতে তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন। এর ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে প্রণব উল্লেখ করেন।

প্রসঙ্গত গত বছর অগাস্টে বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগের ঘোষণা দেন ফালু। উপদেষ্টা হওয়ার আগে তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও হন তিনি। তিনি বেসরকারি টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা