,

স্ত্রীর হয়রানিতে আত্মহত্যা করলেন চলচ্চিত্র নির্মাতা

news-image

বিনোদন প্রতিবেদক : স্ত্রীর হয়রানির কারণে অতুল বি তাপকির নামের এক মারাঠি চলচ্চিত্র নির্মাতা আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে সুইসাইড নোট লিখে গেছেন।

ভারতের মহারাষ্ট্রের পুনের একটি বিলাসবহুল হোটেল থেকে ওই নির্মাতার লাশ উদ্ধার করা হয়। গত রোববার (১৪ মে) অতুলের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এডিটিভি।

৩৫ বছর বয়সী এই নির্মাতা মৃত্যুর আগে ফেসবুকে একটি ‘সুইসাইড নোট’ পোস্ট করেছেন। সেখানে তিনি চলচ্চিত্র নির্মাণে আর্থিক ক্ষতি এবং পারিবারিক জীবনে অশান্তির কথা উল্লেখ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার অতুল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এটি অনেকটা সুইসাইড নোটের মতো। দীর্ঘ সেই পোস্টে তিনি লিখেন, মারাঠি ছবি ‘ঢোল তাশি’ প্রযোজনা করে আর্থিক ক্ষতির মুখে পড়ে তিনি বিষণ্ন। এটি কাটাতে বাবা ও বোন তাকে মানসিক দিক দিয়ে সমর্থন দিলেও স্ত্রী প্রিয়াঙ্কা তাকে হয়রানি করছেন বলে তিনি অভিযোগ করেন।

তার অভিযোগ, স্ত্রী তাকে ছয় মাস আগে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ছয় মাস ধরে তিনি বাড়ির বাইরে আছেন। সন্তানদের দেখতে পাচ্ছে না। এই পোস্টে তিনি তার ঘটনাটি খতিয়ে দেখতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভির প্রতি আহ্বান জানিয়ে গেছেন।

ডেকান জিমখানা থানা-পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে