,

রমজান উপলক্ষে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রমজান উপলক্ষে আজ (১৫ মে) ঢাকাসহ সারাদেশে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে মসুল ডাল, চিনি, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ছাড়া সপ্তাতে ৬দিন এসব পন্য বিক্রি করা হবে।

ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা, লিটার প্রতি সয়াবিন তেলের ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা এবং খেজুর ১২০ টাকায় বিক্রি হবে। গত ৯ মে টিসিবির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ৩০ এপ্রিল সচিবালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এ তথ্য জানান।

টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে ১৮৫টি ভ্রাম্যমান ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে- ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি হবে। আর প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কেজি চিনি, ২৫০ থেকে ৩০০ কেজি করে মসুর ডাল, ৩০০ থেকে ৪০০ কেজি ছোলা, ২০ থেকে ৩০ কেজি খেজুর এবং ৩০০ থেকে ৪০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, মসুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ছোলা ৫ কেজি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।

ঢাকায় যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হবে- সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, সাইন্সল্যাব, নিউমার্কেট বা নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলার মোড়, খামারবাড়ী/ফার্মগেট, কলশীতলা বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, আনসার ক্যাম্প/পাইকপাড়া মিরপুর, মিরপুর ১ নং মাজার রোড,

শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্ত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলার মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্ত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোল চত্ত্বর, আশকোনা হাজি ক্যাম্প ও রাজলক্ষী উত্তরা, মোহাম্মদপুর কাঁচা বাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, কালশি মোড়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে