,

পাপুয়া নিউ-গিনিতে কারাগার পলায়ন ১৭ আসামিকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ-গিনির বুইমো কারাগারে গণঅভ্যুত্থানের পর পলায়নরত ১৭ আসামিকে গুলি করে হত্যা করেছে কারারক্ষীরা। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে এখবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, কারাগার ভেঙ্গে পালানোর সময় মাত্র তিনজনকে আটক করে কারারক্ষীরা। তবে তার আগেই অন্তত ৫৭ ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা আশপাশের অঞ্চলে লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব কয়েদির কারো কারো বিরুদ্ধে এখনো বিচার চলছিল। তারা ভয়াবহ অপরাধী এবং ওই এলাকাটির জন্য গুরুতর হুমকি বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে, পাপুয়া নিউ-গিনির দ্বিতীয় বৃহত্তম শহর লেই’র ওই কারাগার থেকে এর আগেও এভাবে আসামিদের পলায়ন করার খবর পাওয়া গেছে। তবে কারারক্ষীদের দ্বারা এতজনকে একসঙ্গে গুলি করে হত্যার ঘটনা এবারই প্রথম। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা