,

পাপুয়া নিউগিনিতে জেল ভেঙে পালানোর সময় গুলিতে নিহত ১৭

news-image

পাপুয়া নিউগিনির বুইমো কারাগার ভেঙে বহু কয়েদি পালানোর সময় রক্ষীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, পালানোর চেষ্টারত তিন কয়েদিকে ধরা গেলেও অন্য ৫৭ জন পালিয়ে গিয়ে আত্মগোপন করেছে।

পলাতক কয়েদিরা পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর লা-র নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। পলাতকদের অধিকাংশই বিচার শুরু হওয়ার অপেক্ষায় ছিল বলে জানিয়েছে তারা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত উদ্ধৃতিতে পুলিশের প্রধান সুপার অ্যান্থনি ওয়াগাম্বি বলেছেন, “যারা পালিয়েছে তাদের অধিকাংশকেই গুরুতর অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং বিচার শুরু অপেক্ষায় তাদের হেফাজতে রাখা হয়েছিল। অস্ত্রসহ ডাকাতি, গাড়ি চুরি, সিঁধেল চুরির অপরাধে গত বছর এদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে দাগী কয়েদিরাও ছিল।”

পলাতকদের ধরা হবে বলে সতর্ক করে দিয়ে তাদের নিজ সম্প্রদায়ের নেতাদের কাছে, গির্জার প্রধানদের কাছে বা নিজ পরিবারের সদস্যদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন তিনি; যেন তারা আবার কারাগারে ফিরতে পারে।

পাপুয়া নিউগিনির কারাগারগুলো প্রায়ই ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখা হয়। কারাগারগুলো অবস্থাও স্বাস্থ্যসম্মত নয় এবং বিচারের দীর্ঘসূত্রিতার জন্য কয়েদিদের অনেকদিন অপেক্ষা করে থাকতে হয়।

গত কয়েক বছরে লায়ের ‍বুইমো কারাগার ভেঙে কয়েদিদের পালানোর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

গত বছর বুইমোর কয়েদিরা কারাগারটি প্রধান গেইট ভেঙে পালানোর সময় রক্ষীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়। ওই সময় ৭০ জনেরও বেশি বন্দি পালিয়ে যায়। ২০১৫ সালেও একই কায়দায় প্রায় ৫০ জন বন্দি পালিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা